1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে হাতি মারা ফাঁদ বৈদ্যুতিক তার উদ্ধার, উচ্ছেদ অভিযান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

ঈদগাঁওতে হাতি মারা ফাঁদ বৈদ্যুতিক তার উদ্ধার, উচ্ছেদ অভিযান

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩১৯ বার

কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁও ভোমরিয়া ঘোনা রেঞ্জের অধীনে পূর্ণগ্রাম বিটের গহীন অরণ্য থেকে প্রায় ৮শ মিটার বৈদ্যুতিক জিও তার উদ্ধার করেছে বন বিভাগ।

গতকাল ৩০ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে এসব জিও তার গুলো উদ্ধার করা হয় বলে জানান বন বিভাগ।

ঈদগাঁও ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন জানান, বন বিভাগের নিয়মিত টহল দল বর্ণিত স্থানসহ পানের ছড়া ঢালা, সাত তাঁরা ঘোনা, পূর্ণ গ্রামের হায়ছরা ঘোনা নামক স্থানে অভিযান চালায় তার নেতৃত্বে বিট কর্মকর্তারা।

এ সময় বন বিভাগের জায়গা দখল করে অবৈধ ভাবে টাঙানো ৮ টি টং ঘর, প্রায় ১১শ ফুট ঘেরাবেড়া এবং রিজার্ভের উপর করা ক্ষেত খামারের স্থান বিনষ্ট করা হয়।

তিনি আরও জানান, পূর্ণগ্রাম বিটের হায়ছড়া নামক স্থানে কতিপয় প্রাণী বিদ্বেষকারী ধান চাষা তাদের চাষাবাদকৃত ধান রক্ষা করতে অভিনব পন্থায় এলোমেলো ভাবে বৈদ্যুতিক জিও তার লাগিয়ে দেয়৷ বন বিভাগের অভিযানে বিষয়টি দেখতে পেয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে আসে।

কারা এ জিও তার লাগিয়ে রেখেছে তা অনুসন্ধান করে বের করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান এ রেঞ্জ কর্মকর্তা৷

উল্লেখ্য, ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট ও ভোমরিয়া ঘোনা রেঞ্জ পূর্ণগ্রাম বিটের অধীনে সম্প্রতি দুইটি বন্য হাতি বৈদ্যুতিক জিও তারে স্পৃষ্ট হয়ে মারা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net