1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

ঈদগাঁও রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ বার

ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কক্সবাজারের ঈদগাঁও রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন বুধবার ১ ডিসেম্বর সম্পন্ন হয়েছে।

এতে নির্বাচিতরা হলেন সভাপতি পদে জালালাবাদ ইউপি সদস্য আরমান উদ্দিন মোর্শেদ। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামবাদের ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ ভোট।

বিনা প্রতিদ্বন্দিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল বাছেত বাচা মিয়া। বাঘ প্রতীক নিয়ে ১১৬ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহনেওয়াজ মিন্টু, তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন আবু ছৈয়দ, মোরগ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩১ ভোট।

কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ সোলাইমান, সদস্য পদে নির্বাচিতরা হলেন উম্মে হাফসা (বিনা প্রতিদ্বন্দিতায়) , হামিদা আক্তার (বিনা প্রতিদ্বন্দিতায়) , ইয়াছমিন আক্তার (বিনা প্রতিদ্বন্দিতায়), রোকসেনা আক্তার (বিনা প্রতিদ্বন্দিতায়), হারুনর রশীদ, ফোরকান আহমদ , জালালাবাদের অপর ইউপি সদস্য নুরুল আলম এবং আয়াতুল আলম ছুট্টো।

নির্বাচনে ভোটার ছিলেন ১২ জন নারীসহ মোট ১৭১ জন। তম্মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৪৫ জন।

নির্বাচন পরিচালনা কমিটিতে কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার আবদুল হক মঞ্জু সভাপতি ,আবদুর রহিম মুন্সী সদস্য সচিব এবং শেফায়েত উল্লাহ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৩টা পর্যন্ত টানা এ ভোট গ্রহন চলে। নির্বািচতরা আগামী ৩ বছর পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net