1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উখিয়ায় ৭০ হাজার ইয়াবা'সহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারি আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

উখিয়ায় ৭০ হাজার ইয়াবা’সহ ০১ জন রোহিঙ্গা মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৭০ বার

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ৭০ হাজার ইয়াবা সহ সরোয়ার কামাল (২২) নামে এক রোহিঙ্গা যুবক’কে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় বালুখালী পান বাজার পুলিশ ক্যাম্প চেকপোস্ট থেকে তাকে আটক করে উপ-পরিদর্শক ফজলুর আজীম।

আটক সরোয়ার কামাল বালুখালী ৯নং ক্যাম্পের ব্লক আই/০২ এফডিএমএনের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আজ ভোরে একটি ইয়াবার চালান ক্যাম্পের ভেতরে ঢুকছে, পরে আমর্ড পুলিশের সদস্যরা সাদা পোশাকে অবস্থান করে, এক রোহিঙ্গা যুবককে সন্দেহজনক মনে হয়।

এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন, পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার ব্যাগে ইয়াবা বহনের কথা স্বীকার করেন, এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net