1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উজিরপুরে নৌকা প্রতীকের পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

উজিরপুরে নৌকা প্রতীকের পক্ষে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউপিতে আসন্ন (২৬ শে ডিসেম্বর) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাছুম এর পক্ষে ৫নং ওয়ার্ড কেন্দ্র কমিটি গঠন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে স্থানীয় জগমোহনপুর ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল।

৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমান মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হকের সঞ্চালনায় উক্ত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, সহ-সভাপতি আব্দুল বারীক, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিঞা নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মজুমদার, মাষ্টার শহিদুল ইসলাম, যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাষ্টার শহীদুর রহমান রতন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল হাজারী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মতিউর রহমান জালাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন রিংকু, সহ-সভাপতি অহিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আজিজ সহ ৫নং ওয়ার্ডের সকল মেম্বার পদপ্রার্থী ও সংরক্ষিত মহিলা আসন মেম্বার পদপ্রার্থীগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net