ঢাকা   ০৭:০৯:১৯ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি

কাপ্তাই সড়কে ট্রাক সিএনজি অটোরিক্সা সংঘর্ষ এক নারী নিহত আহত ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের রাউজানে ট্রাক- সিএনজি অটোরিক্সা সংঘর্ষে সাজেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাহাড়তলী পিংক সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি সিএনজি অটোরিক্সা করে আসছিলেন বোনের অন্তঃসত্ত্বা মেয়ে জিকু আকতারকে নিয়ে নোয়াপাড়ার পাইওনিয়ার হাসপাতালে।অটোরিক্সাটি রাউজানের পাহাড়তলী পিংক সিটির কাছে আসলে কাপ্তাইমুখি মাছ পরিবহনের একটি ট্রাক নং চট্টমোট্রো-ন-১১-৭১১৩ ওভারটেক করতে গিয়ে অটোরিক্সাটির উপর গিয়ে পড়লে অটোরিক্সাটি ধুমরেমুচরে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় ওই মহিলা।এই দুর্ঘটনায় আহত হয়েছে অপর দুই নারীসহ তিনজন।

তাঁরা হলেন আহম্মদ হোসেনের ছেলে আজগর (৩৫), জালাল আহমেদের স্ত্রী জুলেহা বেগম (৩০), নজরুল ইসলামের স্ত্রী জিকু আকতার (২৬)।

সকলেই রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাশ জিলানী পাড়ার বাসিন্দা বলে জানা যায়।ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা ধাওয়া করে আটক করেছে। ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন ঘটনা নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।চালক পালিয়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন বলেন জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি