1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

কোম্পানীগঞ্জে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৯৮ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী করেছে মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজলা ও বসুরহাট পৌরসভা শাখা।

১১ই ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে
মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এএইচএম মান্নান মুন্নার সভাপতিত্বে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়।

বসুরহাট পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সুলতান নাসির উদ্দিন মুন্নার সঞ্চালনায়, বক্তব্য রাখেন, লুৎফুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, জাহাঙ্গীর আলম মীরন সিনিয়র সহ-সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, মোঃ করিমুল হক সাথী, সিনিয়র সহ-সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, হেদায়েত উল্লাহ চৌধুরী বাদল সহ-সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, আবু আনছার কাওছার, সভাপতি বসুরহাট পৌরসভা শাখা, সাংবাদিক শাহাদাত হোসেন রাসেল, সহ- সাংগঠনিক সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, মোঃ খাজা মাইন উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, সাংবাদিক মোঃ সাহাদাত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, মোঃ এনায়েত উল্যাহ, নির্বাহী সদস্য কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। আব্দুল আজিজ, সমাজ কল্যাণ সম্পাদক, বসুরহাট পৌরসভা শাখা।

উক্ত সভায় বক্তারা মানবাধিকার কর্মীর করনীয়- বর্জনীয়, সামাজিক বিভিন্ন সমস্যা ও সমাধান, মানবাধিকার বিষয়ক আইন, বাল্য বিবাহ ও নারী নির্যাতন রোধ, সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়ে ব্যাপক আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সামনের রাস্তায় র‌্যালী ও কয়েকজন দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরনের পর মানবাধিকার দিবসের অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net