ঢাকা   ০২:৫৪:৩৮ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

খুটাখালী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা সভা সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা সভা বৃহষ্পতিবার সম্পন্ন হয়েছে।

এদিন সকালে বিজয় র‍্যালিটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে কিশলয় স্কুলের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন করে। পরে খুটাখালী বাষ্টেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন।

ইউনিয়ন আ’লীগ যুগ্ম সাধারন সম্পাদক মনিরুল হক ভুট্রো’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক গিয়াস উদ্দীন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, খুটাখালী ইউনিয়ন আ’লীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী, সহ সভাপতি মোহাম্মদ বেলাল, সাধারন সম্পাদক বাহাদুর হক, চকরিয়া উপজেলা সেচ্চসেবকলীগ সাংগঠনিক সম্পাদক রহমান মুহাম্মদ আয়াজ, ইউনিয়ন সেচ্চাসেবকলীগ সভাপতি রফিকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চাসেবকলীগ ও শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি