1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা জেনারেল হাসপাতালের ৩ কক্ষের তালা ভেঙে ফাইলপত্র চুরি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

গাইবান্ধা জেনারেল হাসপাতালের ৩ কক্ষের তালা ভেঙে ফাইলপত্র চুরি

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৩ বার

গাইবান্ধা জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের অফিস কক্ষের জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে আলমারীর ফাইলপত্র চুরি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতের দিকে এই ঘটনা ঘটে। সকালে অফিস খুলতে গিয়ে তালা ভাঙাসহ কক্ষের ফাইলপত্র তছনছ দেখতে পান অফিস সহায়ক আবদুল হান্নান। তাৎক্ষণিক ঘটনার বিষয়টি হাসপাতালের তত্ববধায়ক ও প্রধান সহকারীকে অবগত করেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা রাতের আধারে পেছনের ছাদের ওপরে ওঠে জানালার গ্রিল কেটে ও তালা ভেঙে ভিতরে ঢুকেছে। তারা তিনটি অফিস কক্ষের আলমারির ফাইলপত্র ও তাকে থাকা ফাইলসহ সব কাগজপত্র তছনছ করে গেছে। তবে কোন কোন ফাইল ও কাগজপত্র তারা নিয়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ (ভারপ্রাপ্ত) তত্বাবধায়ক ডা. মো. মাহাবুব জানান, ইতোমধ্যে পুলিশ ও সিআইডি হাসপাতাল পরির্দশন করে ঘটনাটি তদন্ত করে দেখছে। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। এরপর ঘটনার বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net