ঢাকা   ০৬:৫৩:৪৫ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম মাগিরার শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত  গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় সরকারের দায়িত্ব ও করনীয়..  মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি

গুইমারাতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফাস্ট ফুড নয় চাই সুষম খাবার প্রতিপাদ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার হল রুমে শুরু হয়ে ৩০ ডিসেম্বর সমাপ্তি হয়।

এতে গুইমারা সরকারি কলেজ, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়,হাফছড়ি উচ্চ বিদ্যালয়, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়, শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় ও গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের ষ্টলে ফাস্ট ফুড ও সুষম খাবারের প্রদর্শন করে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, নির্বাহী অফিসার তুষার আহমেদ। বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্হাপক শান্তনু মহাজন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা জায়নুল আবেদীন, গুইমারা সোনালী ব্যাংকের ম্যানেজার, এরফানুল হক মোঃ বেলাল হোছাইনী, জালিয়াপাড়া বনরেন্জ কমর্কর্তা আনোয়ার হোসেনসহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি