1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারা প্রেসক্লাবের সভাপতিকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গুইমারা প্রেসক্লাব - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত

গুইমারা প্রেসক্লাবের সভাপতিকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গুইমারা প্রেসক্লাব

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২১৩ বার

দৈনিক কালের কন্ঠের গুইমারা প্রতিনিধি ও গুইমারা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদ্য নির্বাচিত সদস্য দিদারুল আলম দিদার কর্তৃক গুইমারা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক সকালের সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি নুরুল আলমকে হুমকি ও অশালীন আচারণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গুইমারা প্রেসক্লাব।

,০৯ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টার সময় গুইমারা প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,অর্থ সম্পাদক শাহ আলম রানা,প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, নির্বাহী সদস্য জনি ভট্টাচার্জ, আশ্রাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম হৃদয়,মহিউদ্দিন প্রমূখ।

সদ্য নির্বাচিত ইউ,পি সদস্য দিদারুল আলম এবং তার স্ত্রী রিনা আক্তারের মধ্যে পারিবারীক কলহ কে কেন্দ্র করে ০৮ ডিসেম্বর ২০২১(বুধবার)গুইমারা থানায় বৈঠক বসে। এসময় রিনা আক্তারের বড় বোন সাবেক ইউপি মহিলা সদস্য বিবি হাওয়া ধনের অনুরোধে গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম উক্ত বৈঠকে উপস্থিত হন। বৈঠকের সময় ইউপি সদস্য দিদারুল আলম গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমকে দুই পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে অশ্লীল ভাষায় গালাগালি করে থানা থেকে বাহির হলে দেখিয়ে দিবে বলে হুমকি দেয়।বিবি হাওয়া ধন তৎক্ষনাত হুমকি ও অশালীন ব্যবহারের প্রতিবাদ করেন।এ ঘটনার বিষয়টি অবগত হয়ে গুইমারা প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।বিষয়টি গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এবং গুইমারা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান কে অবগত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net