1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাঁরা ও এসোছিলো স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে!!! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

তাঁরা ও এসোছিলো স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে!!!

মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২৪ বার

শারীরিক পুরোপুরি প্রতিবন্ধী দুজনই। অন্যের সহযোগিতায় হুইলচেয়ারে করে চলাফেরা করতে হয় তাদের। এরপরেও কুয়াশার চাদরে ঘেরা শীতের সকালে বিজয় দিবসের কর্মসূচিতে অন্যদের মতো তারাও দুজন এসেছিলেন মাগুরা শ্রীপুরের কুমার নদের তীরে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করতে।

শারীরিক প্রতিবন্ধী এই দুই যুবক শ্রীপুর প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সদস্য। এদের একজন মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের মদনপুর গ্রামের আলিম খলিফার ছেলে শামীম খলিফা।
অন্যজন একই উপজেলার সারঙ্গদিয়া গ্রামের মশিউর রহমানের ছেলে মোহাম্মদ জসিম।

১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিজয় দিবসে দিনের কর্মসূচির অংশ হিসেবে সকাল সাতটায় নির্ধারিত ছিলো শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা।
সকাল সাড়ে ছয়টা থেকেই প্রশাসন, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের সংগঠনগুলো একে একে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে সামনে এসে জড়ো হন। হঠাৎ করেই দেখা যায় দুইটি হুইলচেয়ারে করে দুই যুবক ১০/১২ জনের সাথে ফুলের ডালা নিয়ে আসছেন। এসময় তারা উপস্থিত সকলের দৃষ্টি কাড়ে। জায়গা করে দেয়া হয় সামনের সারিতে।

জানতে চাইলে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সদস্য শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ জসিম আমাদের কে বলেন, আজ বিজয় দিবস। তাই আমরা এসেছি ফুল দিতে। শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ জসিম বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের অবদান অনেক। তাই বিজয় দিবসের এই অনুষ্ঠানে আমরা সংগঠনের পক্ষে এসেছি পুষ্পস্তবক অর্পণ করতে।

জেলার শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, শীতের তীব্রতা থাকা সত্ত্বেও সংগঠনের সদস্য হিসেবে এই দুইজন শারীরিক প্রতিবন্ধী যুবক আমাদের সংগঠনের পক্ষে বিজয় দিবসের কর্মসূচিতে অংশ নিতে পেরেছে, এ জন্য তাদের সাথে সাথে আমরাও অনেক খুশি। আজকের কর্মসূচি ছাড়াও এধরণের অনেক কর্মসূচিতেই তারাসহ আমার সংগঠনের অনেক প্রতিবন্ধীই অংশ গ্রহণ করে থাকেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net