ঢাকা   ১১:১২:১৭ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

তিতাসে কিডনি রোগে আক্রান্ত রুমাকে আর্থিক সহায়তা দিলেন শাহাপুর দরিদ্র কল্যাণ তহবিল ও পুলিশ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৮০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা তিতাস উপজেলার শাহাপুর গ্রামের রুমা আক্তার দীর্ঘ দিন ধরে কিডনি রোগে ভুগছেন। পারিবারিক অসচ্ছলতার কারণে যেমন চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে তেমনি মানবেতর জীবন-যাপন করছে। এছাড়াও রুমা প্রতিবন্ধী হওয়ায় বিয়ে করেন নাই কেউ। এমতাবস্থায় আত্মমানবতার সেবায় রুমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন “শাহাপুর দরিদ্র কল্যাণ তহবিল” ও তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস ও শাহাপুর দরিদ্র কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা পরিচালক গরীবের ডাক্তার শামসুল হুদা চিকিৎসা বাবদ রুমার হাতে ১ লাখ ২ হাজার ৫০০ টাকা নগদ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন তিতাস থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম, তিতাস প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসলাম, কোষাধ্যক্ষ জুয়েল রানা, এফবি নিউজের প্রতিষ্ঠাতা রাসেল মুন্সি, আজিনুর রহমান ও পুলিশ সদস্যবৃন্দ।

অর্থ প্রদান কালে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, আমরা মনে প্রানে বিশ্বাস করি মানব সেবাই হচ্ছে পরম ধর্ম। আমরা যদি এই ভাবে আমাদের চারপাশের অসহায়দের পাশে দাঁড়াই তাহলে সবাই একদিন নির্মল হাসি দেখতে পারবো।

এদিকে “শাহাপুর দরিদ্র কল্যাণ তহবিল” সংগঠনের প্রতিষ্ঠাতা শামসুল হুদা বলেন- মানবকল্যাণে এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠন। তারই ধারাবাহিকতায় কিডনি রোগে আক্রান্ত অসহায় রুমাকে চিকিৎসা বাবদ অর্থ সহায়তা প্রদান করা হলো। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি তার সংগঠনের জন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি