1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিনশত টাকাকে কেন্দ্র করে নাতির ছুরিকাঘাতে নানা খুন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

তিনশত টাকাকে কেন্দ্র করে নাতির ছুরিকাঘাতে নানা খুন

আবুহুমাইর হোছেন বাপ্পি, টেকনাফ, কক্সবাজার।
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৫ বার

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে তিনশ টাকাকে কেন্দ্র করে নাতির ছুরিকাঘাতে নানা খুন হয়েছে।

বৃহস্পতিবার (২৩শে ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি হলেন ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মৃত আবুল হাশেমের পুত্র আলী
জোহার (৬২)। ঘাতক নাতি একই ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা আব্বাস আলীর পুত্র মোঃ ইউছুপ (১৮)। ঘাতক মোঃ ইউছুপ সম্পর্কে নিহত আলী জোহারের নাতি।

স্থানীয়রা জানান, তারা দুই জনই একসাথে রাজমিস্ত্রীর কাজ করতেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনশ টাকা নিয়ে নানা ও নাতির মধ্যে কথা কাটাকাটি হয়, তার একপর্যায়ে নাতি ডি-ব্লকের বাসিন্দা আব্বাস আলীর পুত্র মোঃ ইউছুপ নানা আলী জোহারকে ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে, তখন ইউছুপ দৌড়ে পালিয়ে যায়, স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় IOM কতৃক লেদা স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় থানা পুলিশকে খবর দেওয়া হলে, এএসআই নছরুল্লাহ ফোর্স নিয়ে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।

এই ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্তা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net