1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে স্পিডবোট দূর্ঘটনায় নিহতের পরিবারে বিশ হাজার টাকা প্রদান করলেন এসিল্যান্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

নবীনগরে স্পিডবোট দূর্ঘটনায় নিহতের পরিবারে বিশ হাজার টাকা প্রদান করলেন এসিল্যান্ড

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৪ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার তিতাস নদীতে স্পিডবোট ও নৌকার সংঘর্ষে দুর্ঘটনায় নিহত আতিকুর রহমান এর বাড়ি নুরজাহানপুরে পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সান্ত্বনা দিতে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে নিহতের পিতা কালন মিয়াকে সান্ত্বনা দেন এবং পরিবারের প্রতি সহমর্মিতা জানান। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।

এসময় গ্রামের গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন, নিয়ম মেনে স্পিডবোটসহ নৌযান পরিচালনা না করলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ‍্য, মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে আতিকুর রহমান (২৮) স্পিডবোট যোগে নবীনগরে ফেরার পথে মনতলী নামক স্থানে ইঞ্জিনের নৌকার ধাক্কায় দুর্ঘটনায় মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net