ঢাকা   ০২:০৩:৫০ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

বর্ণাঢ্য আয়োজনে বাঁশখালী বিজয় দিবস উদযাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৭২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের বাঁশখালীতে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে বিজয় দিবসের নানা অনুষ্ঠান।

দিবসের শুরুতেই বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বীর শহীদদের স্মরণে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্প মাল্যঅর্পণ, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পুলিশ ও আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুসজ্জিত মনোমুগ্ধকর প্রদর্শনী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানার ওসি তদন্ত আজিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মামুন, মৎস কর্মকর্তা উম্মুল ফারাহ তাজকিরা, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম জসিম উদ্দীন, বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কাথরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সাধনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা সহ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্য, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরা।

বিজয় দিবস উপলক্ষ্যে বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী ‘মহান বিজয় দিবস-২০২১’ উদযাপন ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান ও উপজেলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি