1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে র‌্যাবের অভিযানে ২০ মামলার আসামী শামসু ডাকাত আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় তেহরানে ইসরাইলি ‘আগ্রাসনের’ খবর নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং উঠানে দাদির, সরিষা ক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার ১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের

বাঁশখালীতে র‌্যাবের অভিযানে ২০ মামলার আসামী শামসু ডাকাত আটক

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৮০ বার

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব-৭ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত ২০টি মামলার পলাতক আসামী শামশুল ইসলাম প্রকাশ ডাকাত শামসু (৫০) কে আটক করা হয়েছে ।

রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৈলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শামসুল ইসলাম কে আটক করে। আটককৃত আসামী উপজেলার বৈলছড়ী এলাকার মৃত দুলা মিয়ার পুত্র।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লা: লে: নিয়াজ মোহাম্মদ চপল জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে তারা বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে অবস্থানের খবর পেয়ে আমাদের একটি আভিযানিক দল বৈলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামীকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net