1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে সাগরে ভাসমান অবস্থায় বিপন্ন প্রায় মেছো বিড়াল উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

বাঁশখালীতে সাগরে ভাসমান অবস্থায় বিপন্ন প্রায় মেছো বিড়াল উদ্ধার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩০৪ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিমাঞ্চল বঙ্গোপসাগরের তীরবর্তী উপকূলে ভাসমান অবস্থা থেকে বিপন্ন প্রজাতির প্রাণি মেছো বিড়াল উদ্ধার করে স্থানীয় মুহাম্মদ হেলাল নামে এক জেলে।

উদ্ধারকারি জেলে হেলাল বলেন, প্রতিদিনের মতো সাগর উপকূলে আজকেও ( শনিবার, ৪ ডিসেম্বর) রুইজাল বসাতে গিয়েছি। সকালে জাল বসাতে গিয়ে সাগরে ভাসমান অবস্থায় বাঁচার জন্য কাতরাতে দেখি মেছো বিড়ালটিকে। পরে বিড়ালটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। বিড়ালটি ঠান্ডায় বেশ দুর্বল হয়ে পড়ে। বর্তমানে আমি বিড়ালটিকে পরিচর্যা করছি এবং আমার হেফাজতে রেখেছি।

জলদি অভয়ারণ্য রেঞ্জকর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘গন্ডামারা ইউনিয়নের পশ্চিমে সাগর উপকূলে ভাসমান অবস্থা থেকে স্থানীয় এক জেলে বিপন্ন প্রায় প্রজাতির মেছো বিড়াল উদ্ধার করার খবর পেয়েছি। আগামিকাল সকালে মেছোবিড়ালটি উদ্ধার করতে আমাদের একটি টিম যাবে। পরে ওই প্রাণিটি অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন গন্ডামারা উপকূলে তেমন ঝোপঝাড় নেই। মেছো বিড়াল সাধারণত উপকূলের চরাঞ্চলের ঝোপঝাড়ে থাকে। বিশেষ করে বাহারছড়া এলাকায় এসব মেছোবিড়াল দেখা যায়। কিভাবে প্রাণিটি সাগরে ভেসে এলো তা বলা যাচ্ছে না।

মেছো বিড়াল সম্পর্কে তিনি বলেন, প্রাণীটির প্রকৃত নাম মেছো বিড়াল (Fishing Cat)। কিন্তু অনেক এলাকায় এটিকে মেছোবাঘ নামেও ডাকে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। বাংলাদেশের প্রায় সর্বত্রই এই প্রাণীটি বিচরণ রয়েছে। জলাভূমি আছে এমন এলাকায় বেশি দেখা যায়। প্রাণীটি জলাভূমির মাছ, ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net