1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে ২হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন

বাঁশখালীতে ২হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারী গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম):
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৫ বার

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাসসহ ২ মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত (৮ ডিসেম্বর) ২ ঘটিকার সময় বাঁশখালী থানাধীন পুইছড়িস্থ মাস্টার নজির আহাম্মদ কলেজ এলাকায় চট্টগ্রাম-পেকুয়া আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাসসহ আসামী মো. সোনা মিয়া (৩৫) ও মো. রুবেল (২২) দ্বয়কে গ্রেফতার করেন থানা পুলিশের একটি আভিযানিক টিম।

গ্রেফতারকৃত আসামী মু. সোনা মিয়া মৃত ছালেহ আহাম্মদের ছেলে, মু. রুবেল আবুল হাশেমর ছেলে। উভয় আসামী কক্সবাজার জেলার ইদগাহ থানার মেহের ঘোনা ৭ নম্বর ওয়ার্ডের ইদগাহ ইউনিয়নের বাসিন্দা।

এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. কামাল উদ্দিন জানান, অব্যাহ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশের বিশেষ টিম। এ সংক্রান্তে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের জন্য আজ দুপুরে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net