1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার টিকেট পেলেন তোফাইল বিন হোছাইন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাঁশখালী পৌরসভা নির্বাচনে নৌকার টিকেট পেলেন তোফাইল বিন হোছাইন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৩ বার

অবশেষে অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি’র আস্থার প্রতিক এডভোকেট তোফাইল বিন হোছাইন নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারি বঙ্গভবন গণভবনে আওয়ামীলীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে অনুষ্টিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম ধাপে অনুষ্টিতব্য চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এডভোকেট এস. এম. তোফাইল বিন হোছাইন কে।

পঞ্চম ধাপে পুনঃ তফসিলে আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে বাঁশখালী পৌরসভা কাঙ্ক্ষিত নির্বাচন।আওয়ামী লীগ থেকে এবার মনোনয়ন চেয়েছেন বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ.লীগের সভাপতি রেহানা আক্তার কাজেমী, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনছুর আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. তোফাইল বিন হোছাইন, পৌর যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, মাহমুদুল ইসলাম, মৌলভী আক্তার হোসেন প্রমুখ।

তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net