1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন আওয়ামীলীগের ও ২ জন স্বতন্ত্র বিজয়ী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মাগুরার শ্রীপুরে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন আওয়ামীলীগের ও ২ জন স্বতন্ত্র বিজয়ী

মােঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৭ বার

মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যানে পদে নির্বাচিত ৮ জন হলেন- ১নং গয়েশপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের আব্দুল হালিম ৬৬৬২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউসুফ আলী আনারস প্রতীক নিয়ে ৫৩৫৮ ভোট পান, ২নং আমলসার ইউনিয়নে আওয়ামীলীগের সেবানন্দ বিশ্বাস ৮৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন ৩৬৬১ ভোট পান, ৩ নং শ্রীকোল ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি ১০৪২৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের কাজী তারিকুল ইসলাম পান ৫১৭৮ ভোট, ৪ নং শ্রীপুর সদর ইউনিয়নে আওয়ামীলীগের মশিয়ার রহমান ৮৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান পেয়েছেন ৬২৬৬ ভোট। ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুস সবুর ৫৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী মহিদুল আলম পান ৩৭৮৯ ভোট, ৬ নং কাদিরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আইয়ুব হোসেন খান আনারস প্রতীক নিয়ে ৫৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী লিয়াকত আলী বিশ্বাস পেয়েছেন ৩৭২০ ভোট, ৭ নং সব্দালপুর ইউনিয়নে আওয়ামীলীগের মোছাঃ পান্না খাতুন ৮৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ৪১৫৩ ভোট পান, ৮ নং নাকোল ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হুমাউনুর রশিদ মুহিত ৮০৪২ ভাট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান মিয়া পেয়েছেন ৪০১৭ ভোট। সংরক্ষিত মহিলা আসনে ২৪ জন ও সাধারণ সদস্য পদে ৭২ জন সদস্য নির্বাচিত হন।

এই নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ১,৩৮,৮১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net