1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় "আমার বিদ্যালয় আমার গর্ব"- ম্যাগাজিনের মোড়ক উন্মোচন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

মাগুরায় “আমার বিদ্যালয় আমার গর্ব”- ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৬ বার

মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে “আমার বিদ্যালয় আমার গর্ব” ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় উক্ত বিদ্যালয়ের মুক্তমঞ্চে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীমুল ইসলামের সভাপতিত্বে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা- উল- জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকরাম আলী বিশ্বাস, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারী, উক্ত প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক জোয়ারর্দার আবুল কাসেম,অত্র প্রতিষ্ঠানের ১৯৯৪ সালের এস,এস,সিটি পরীক্ষায় যশোর বোর্ড থেকে সম্মিলিত মেধা তালিকায় ৪র্থ স্হান অধিকার রামেন্দ্র নাথ বিশ্বাস, সহকারি শিক্ষক ও উক্ত ম্যাগাজিনের সম্পাদক কে,এম, রোকন- উজ্জামান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আই উজ্জ্বল দাস,উক্ত বিদ্যালয়ের সাবেক শিক্ষক পরিমল কুমার বিশ্বাস,অজিত অধিকারী,বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুল মোতালেব, বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার জাকির হোসেন, সাংবাদিক লেনিন জাফর, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টুসহ আরো অনেকে।

মোড়ক উন্মোচন শেষে ম্যাগাজিনের জন্য লেখা ছোটগল্প, কবিতা, চিত্রাঙ্কন, জোক্ সসহ প্রত্যেকটি ক্যাটাগরিতে ১ম,২য়ও ৩য় স্হান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net