ঢাকা   ০২:১৮:০৯ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

মৎস্য ও বৃক্ষরোপণে অবদান রাখায় কাউন্সিলর আজাদ হোসেনকে সংবর্ধনা দিলেন রাউজান প্রেসক্লাব

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৩০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান প্রেস ক্লাবের পক্ষ থেকে মৎস্য ও বৃক্ষরোপণে অবদানের জন্যে রাউজান পৌর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজাদ হোসেনকে সংবর্ধনা দেয়া হয়েছে।গতকাল শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাউজান প্রেসক্লাবে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব।রাউজান প্রেসক্লাবের সভাপতি মো. শফিউল আলমের সভাপতিত্বে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদল চন্দ্র পালিত,বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খাঁন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র পালিত,বীর মুক্তিযোদ্ধা সুনিল চক্রবর্তী।রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি.সহ সভাপতি এম. জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক মো. হাবিবুর রহমান, প্রচার সম্পাদক কামরুল ইসলাম বাবু,দপ্তর সম্পাদক আমির হামজা,সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মো. আরফাত হোসাইন, লোকমান আনসারী,জিয়াউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি