ঢাকা   ০৬:২৯:০২ এএম, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ বাস্তবায়নসহ তিন দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার কবিরহাটে জামায়াতে ইসলামীর সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত: রাসূলের আদর্শ অনুসরণে বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান কোম্পানীগঞ্জে নবআবিষ্কৃত সুন্দলপুর সাউথ-১ গ্যাসক্ষেত্র পরিদর্শনে এমপি ফখরুল ইসলাম

রাউজানে ডাবুয়ায় ৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার ঘর

শাহাদাত হোনেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩২৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের ডাবুয়া ইউনিয়নে ৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর পেয়ে আনন্দিত।এত -সুন্দর পরিবেশ ও মানসম্মত পাকা ঘরে মাথা গোঁজার ঠাঁই মিলেছে এসব পরিবারের।আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনা উপহার’ এই স্লোগান বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে এসব ঘর নির্মাণ করে দেয়া হয়।

দৈর্ঘ্য সাড়ে ১৯ ফুট,২২ ফুট প্রস্থসহ ১০ইঞ্চি ইটের উপর ৫ইঞ্চি দেয়ালের গাঁথুনী দিয়ে সাড়ে ৮ ফুট উচ্চতা সম্বলিত একটি ঘরে বারান্দা,৮ ফুট করে দু’টি কক্ষ, একটি রান্না ঘর, একটি লেট্রিন,পানিও জলের ব্যবস্থা আছে প্রতিটি পরিবারের জন্য।

প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক লক্ষ ৭১ হাজার টাকা। রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ সুবিধাভোগীদের মধ্যে এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেয়াজ মোর্শেদ,ইউপি সদস্য মিঠু শীল, শাহাদাত হোসেন তালুকদার,মোরশেদ চৌধুরী, হাসান,ইসমাইল প্রমুখ। ইউএনও বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।

নির্মিত ঘর গুলোর কাজ অনেক ভালো হয়েছে, নতুন ঘরে দুটি কক্ষ,একটি বারান্দা,রান্না ঘর,লেট্রিন,পানিও জল ব্যবস্থাসহ নানা সুযোগসুবিধা রয়েছে।তাঁরা নতুন ঘরে মাথা গোঁজার ঠাঁই হওয়ায় খুশিতে আত্মহারা।তিনি আরো বলেন, তাঁরা ঘরে আঙ্গিনায় হাঁস, মুরগি পালন করতে পারবে।তারা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য তাদেরকে অর্থ সহায়তা প্রদান করা হবে।নতুন ঘর পেয়ে খুশি কয়েকটি পরিবার বলেন, স্বপ্নেও কোনো দিন ভাবিনি সেমি পাকার ঘরে ঘুমাতে পারবো। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাকার ঘর উপহার দিয়েছেন তাই আমরা আনন্দিত হয়েছি। অসহায় পরিবার গুলো মাথা গোঁজার ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরী জন্য প্রাণভরে দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি