1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে মুক্তিযোদ্ধা সন্তানকে স্বস্ত্রীক পিটিয়ে আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

রাউজানে মুক্তিযোদ্ধা সন্তানকে স্বস্ত্রীক পিটিয়ে আহত

শাহাদাত হোসেন. রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩০৮ বার

রাউজানের পশ্চিম বাগোয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী বীর মুক্তিযোদ্ধা সন্তান রাজু দে ও তার স্ত্রীকে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৭ই ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের গোপাল ডাক্তার বাড়ি সংলগ্ন দোকানের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মৃত নতুন দে’র ছেলে ঝন্টু দে (৫৫) তার স্ত্রী রিংকু দে (৪৮), তাদের ছেলে তরু দে (৩০) ও প্রাপ্ত দে (২২)। রাউজান থানায় দেওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয় পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত স্বপন কান্তি দের ছেলে রাজু দের সঙ্গে যৎসামান্য বিষয়কে কেন্দ্র করে মারমুখী আচরণ করেন অভিযুক্তরা।

এক পর্যায়ে শক্ত গাছের পাঠিসোটা দিয়ে আঘাত করে রাজু দে’র ডান পাঁয়ে, দুই হাতে, পিঠে ও শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত ও জখম করে। আর্ত্মচিৎকারে রাজু দের স্ত্রী মুন্নি দে এগিয়ে গেলে তার ডান হাতে আঘাত করে রক্তাক্ত করা হয়। এসময় কাপড়-চোপড় টানাহেগুঁড়া করে ব্লাউজ ছিড়ে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়। তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্বামী-স্ত্রী দুজন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে থানায় অভিযোগ দেন। গতকাল আহতদের অবস্থা খারাপ হলে দুজনকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন মুক্তিযোদ্ধা প্রয়াত স্বপন কান্তি দের ছেলে রাজু দে ও তার মা মিনা দে। অপরদিকে অভিযুক্ত রিংকু দে ঘটনার সত্যতা স্বীকার কনে বলেছেন মুক্তিযোদ্ধার সন্তান প্রতিদিন আমাদেও গালমন্দ করেন এবং আমাদের দেখলে থুথু দেয়। আমরা অতিষ্ট হয়ে মারধর করেছি। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করতে এস আই অনুপমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net