1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে শহিদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত ঈদগাঁওয়ে নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার 

রাউজানে শহিদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৯৮ বার

রাউজানে শহিদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ হলে এ আলোচনা সভার আয়োজনে করেন রাউজান উপজেলা প্রশাসন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফান্সে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিকসন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল আলম দীন, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, বাঙ্গালী জাতিকে মেধা শুন্য করতে বুদ্ধিজীবিদের সেদিন হত্যা করেছিল। পাকিস্তানিদের পরিকল্পনা ছিল পুরো দেশে বুদ্ধিজীবিদের হত্যা। তার ধারাবাহিকতায় ঢাকায় প্রথম হত্যাযজ্ঞ শুরু করে।

তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্ন পুরণ হয় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। তিনি বলেন, ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে ও দুই লাখ মা- বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৫০ বছর পরও বুদ্ধিজীবি হত্যার বিচার হয়নি। এটা অত্যান্ত দুঃখ জনক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net