1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ী ভুমি অফিসের হিসাব রক্ষকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার 

রাজবাড়ী ভুমি অফিসের হিসাব রক্ষকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩১২ বার

নানান অনিয়মের জালে আটকে থাকে জরুরী সেবা। নানান তদবির অবৈধ লেনদেনা সেই জাল থেকে বের হওয়ার কাহিনী অনেক শোনা যায়।
সকাল বেলা কি পছা কামডা নিয়ে আইছো? না বাবু পচা না এইগুলো করে দিতে হবে। এভাবেই কথা বলছে আর প্রকাশ‍্যে ঘুষ নিচ্ছে রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বাবুল চন্দ্র সরকার।

বুধবার বিকালে এই প্রতিবেদকের কাছে ঘুষ লেনদেনের এমন একটি ভিডিও এসেছে।

ভিডিওতে দেখা যায়,ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক বাবুল চন্দ্র সরকার অফিসের চেয়ারে বসে আছে। তার সামনে চেয়ারে বসে আছে তিনজন বৃদ্ধ আর একজন যুকক দাঁড়িয়ে আছে। এরমধ্যে একজন বৃদ্ধের হাতে কিছু টাকাও রয়েছে। সেই টাকা গুলো বাবুল চন্দ্রের দিকে ধরে রেখেছে। সে সময় বুবুল চন্দ্রের দিকে এক ব‍্যাক্তিকে আসতে দেখা যায়। তাকে দেখে তিনি বলেন সকাল বেলা কি পছা কামডা নিয়ে আইছো? পাশে থাকা ব‍্যাক্তিটি বলছে,না বাবু পচা না এইগুলো করে দিতে হবে। এই কথার পর ওই বৃদ্ধের হাত থেকে টাকা নেন বাবুল চন্দ্র। এসময় ওই ব‍্যাক্তি বলেন আরও দেবেনে মুরব্বি মানুষ আমি আছি না।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানায়, এই বিষয়ে অভিযুক্ত বাবুল চন্দ্র সরকারকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শানো নোটিশের জবাব দিতে বলা হয়েছে। সেই সাথে তাকে অফিসের সমস্ত কাজ থেকে বিরত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net