1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ টিতে নৌকা এবং ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ টিতে নৌকা এবং ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছে

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯ বার

চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ৯টিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। রোববার ২৬ ডিসেম্বর রাত ১১টার দিকে হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাজমুল ইসলাম বেসরকারী ভাবে এ বিজয় ঘোষণা করেন। জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু হেনা মোস্তফা জামাল সোহেল (নৌকা) প্রতীকে বিজয়ী হয়েছেন, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ফজলার রহমান খোকন (ঘোড়া), গড্ডিমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু বক্কর সিদ্দিক শ্যামল (নৌকা), পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মজিবুল আলম সাদাত (নৌকা), টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ সেলিম হোসেন (নৌকা), ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ শফিকুল ইসলাম মন্ডল (নৌকা), সিন্দুর্না ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ খতিব উদ্দিন (আনারস), ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অ্যাড. মশিউর রহমান (নৌকা), সিংঙ্গীমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মনোয়ার হোসেন দুলু (নৌকা), সানিয়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবুল হাসেম তালুকদার (নৌকা, গোতামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোনাব্বেরুল হক (মোটর সাইকেল) ও নওদাবাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একেএম ফজলুল হক (নৌকা)সহ সকলেই সংশ্লিষ্ট প্রতীকে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা ছিল ১লক্ষ ৮৫হাজার ৮শত ৫০টি জন। চেয়ারম্যান পদ প্রার্থী ছিল মোট ১৫৫জন, সাধারণ সদস্য পদ প্রার্থী ছিল ৪শত ৩১জন এবং মহিলা সংরক্ষিত আসনে সদস্যা পদ প্রার্থী ছিল ১শত ৪৯জন।এ উপজেলায় মোট ভোট কেন্দ্র ছিল ১শত ১০টি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রিজাইডিং অফিসাররা জানান, শতকরা ৮০% ভোট ভোটাররা প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net