ঢাকা   ০৫:০৮:৩৩ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

লালমনিরহাটে ৬টি মডেল মসজিদ নির্মাণের কাজ শেষের দিকে

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ৪১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলায় ৬টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। যা প্রায় নির্মাণের ৮০% কাজ এগিয়েছে। মসজিদ গুলো হলো:- লালমনিরহাট জেলা মডেল মসজিদ একটি ও লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলায় একটি করে উপজেলা মডেল মসজিদ মোট জেলায় ৬টি। জানা গেছে, লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্ব পার্শ্বে বাংলাদেশ রেলওয়ের সম্পত্তিতে নির্মাণ করা হচ্ছে লালমনিরহাট জেলা মডেল মসজিদ। যা নির্মাণে ১২কোটি ৪১লক্ষ ৭৬হাজার টাকা ব্যয় হবে।

এসসিএল-এমবিসি (জেভি) নামক ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ করছেন। লালমনিরহাট জেলার ৬টি মডেল মসজিদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের লালমনিরহাট-কুলাঘাট সড়কের উত্তর পার্শ্বে লালমনিরহাট সদর উপজেলা মডেল মসজিদ। যা নির্মাণে ১২কোটি ৫৯লক্ষ ৫০হাজার টাকা ব্যয় হবে। সাজিন কনস্ট্রাকশন লিমিটেড নামক ঠিকাদারী প্রতিষ্ঠান এটির নির্মাণ কাজ করছেন। পাটগ্রাম উপজেলার মির্জার কোর্ট এলাকায় পাটগ্রাম উপজেলা মডেল মসজিদ। যা নির্মাণে ১১কোটি ৩৭লক্ষ ৮০হাজার টাকা ব্যয় হবে। মেসার্স ইঞ্জিনিয়ার বিল্ডার্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছেন। আদিতমারী উপজেলা মডেল মসজিদ নির্মাণে এখনও জমি পাওয়া যায়নি। তবে শীঘ্রই জমি ক্রয় করে নির্মাণ কাজ শুরু হবে বলে জানা যায়। উল্লেখ্য যে, ৬টির মধ্যে সদর, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগাম উপজেলাসহ ৫টি মডেল মসজিদ নির্মাণ কাজের ৮০% এগিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি