1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৬ আনসার ব্যাটালিয়নের জাতীয় পতাকা র‌্যালী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত   নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে যুবকের মৃত্যু  নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে বাংলাদেশের শোক, সহায়তার প্রস্তাব নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ ৪০৩ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৬ আনসার ব্যাটালিয়নের জাতীয় পতাকা র‌্যালী

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলার সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩১৯ বার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৬ আনসার ব্যাটালিয়ন মীরসরাই উপজেলার জোরারগঞ্জে জাতীয় পতাকা র‌্যালী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১০.৫০ পর্যন্ত স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে ৫০টি জাতীয় পতাকা র‌্যালীর মধ্যদিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত র‌্যালীটি ৫০টি জাতীয় পতাকা নিয়ে ১৬ আনসার ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল এর নেতৃত্বে কোম্পানী কমান্ডার, লিটন মিয়া ও উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পদবীর আরও ৪৭ জন কর্মকর্তাসহ সর্বমোট ৫০ (পঞ্চাশ) জন সদস্য ব্যাটালিয়ন সদরের মূল ফটক হতে জোরারগঞ্জ বাজার,হাইওয়ে থানা হয়ে বারৈয়ারহাট হাইওয়ে মোড়ে গিয়ে জাতীয় পতাকা র‌্যালীর শেষ হয়।
১৬ আনসার ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল জানান, আজ পহেলা ডিসেম্বর মহান বিজয়ের মাস শুরু হয়েছে। স্বাধীনতার চেতনাকে সত্যিকারভাবে বুকে ধারণ করে নতুন প্রজন্মের নিকট স্বাধীনতা ও বিজয়ের চেতনা পৌঁছে দেয়ার জন্য বিপুল উৎসাহ ও উদ্দীপনার সাথে উক্ত জাতীয় পতাকা র‌্যালী কর্মসূচী পালন করা হয়েছে। পুরো মাস ব্যাপী আমাদের ব্যাটালিয়ন কর্তৃক কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আজকের পতাকা র‌্যালি মধ্যদিয়ে বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচী চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net