1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও-ইসলামপুরে কিশোরীর আত্নহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

ঈদগাঁও-ইসলামপুরে কিশোরীর আত্নহত্যা

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৪২০ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ফাঁসিতে ঝুলে এক তরুণী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার (১ডিসেম্বর) ভোর রাতে ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকার ডুলাফকির মাজারগেট সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।

আত্নহত্যাকারী তরুণীর নাম সুমাইয়া আক্তার রিহা মনি (১৯)। সে ওই এলাকার রমজান আলীর কন্যা।

সুমাইয়ার পারিবারিক সূত্র জানায়, ঘটনার দিন ভোর রাত আনুমানিক সাড়ে ৪ টার দিকে সুমাইয়া বসত ঘরের শয়নকক্ষে গলায় দড়ি বেঁধে ঘরের চালার বীমের সাথে ঝুলে আত্মহত্যা করে।

স্থানীয় ইউপি মেম্বার সাহাব উদ্দিন জানান, মাস তিনেক আগে খালাত ভাইয়ের সাথে পারিবারিকভাবে সুমাইয়ার বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়েতে সুমাইয়ার সম্মতি ছিলনা। সে কারণে তরুনী আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ঈদগাঁও থানা পুলিশের এসআই মিরাজ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরী করেন এবং ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার রহস্য জানা যাবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net