1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবি শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে নন্দী ও মোকাদ্দেস। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

কুবি শিক্ষক সমিতির নতুন নেতৃত্বে নন্দী ও মোকাদ্দেস।

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১৬ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২২ নির্বাচনে নীল দল (নন্দী-মোকাদ্দেস) বিজয়ী হয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস উল ইসলাম।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সোয়া ১০ টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।

এতে ২৬৪ টি ভোটের মধ্যে ২১২ টি ভোট পড়েছে এই নির্বাচনে।

নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ড. মিহির লাল ভৌমিক ও ড. আমান মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল হায়াত ও নূর মোহাম্মদ রাজু, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কাইসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. আবু বকর সিদ্দিক।

কার্যকরী সদস্যপদে বিজয়ী হয়েছেন ড. মো. কাউছার আহমেদ পাটওয়ারী, মো. সিদ্দিকুর রহমান,মো. ফরহাদ হোসেন, ড. মো. শামিমুল ইসলাম, তারিক হোসেন, মোহাম্মদ মশিউর রহমান, ড. মেহের নিগার।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের পৃথক দুইটি প্যানেল এতে অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net