1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে ছাত্রদলের সমাবেশ, বিক্ষোভে পুলিশের বাঁধা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন  অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ঝিনাইদহে ছাত্রদলের সমাবেশ, বিক্ষোভে পুলিশের বাঁধা

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৭ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ঝিনাইদহে সমাবেশ করেছে ছাত্রদল।
শনিবার সকালে প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্রদলের কয়েক’শ নেতাকর্মী অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পারভেজ, জেলা ছাত্রদলের সভাপতি এস এম শমেনুজ্জামান শমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইদু রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল পন্ড হয়ে গেলে নেতাকর্মীরা কর্মসূচী সমাপ্ত করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net