ঢাকা   ০৩:১৩:৪৭ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি 

তিতাসে শেখ মনি’র জন্মবার্ষিকী উপলক্ষে দোয়াও ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৩-তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: সারওয়ার হোসেন বাবু।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গেইটে এ দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ হয়। এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাইফুল আলম মুরাদ, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোকবুল মাহমুদ প্রধান, কুমিল্লা উঃ জেলা আওয়ামী যুবলীগের সাবেক সদস্য নজরুল ইসলাম কাজল, মোঃ মহিউদ্দিন আহমেদ, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামাল পারভেজ, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম কামরুল হাসান তুষার, মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাজী মোহাম্মদ দেলোয়ার।

এ সময় বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি