1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

বিশেষ প্রতিনিদি। রাজবাড়ী ।।
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩০৫ বার

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত দুইদিন ধরে বিরতিহীন ভাবে হালকা ও মাঝারি বৃষ্টির প্রভাব পড়েছে দৌলতদিয়ায়। ফলে নদী পারের অপেক্ষায় যানবাহনের সারি সৃষ্টি হচ্ছে।সেই সাথে্ এইরুট ব্যাবহারকারী যাত্রীদেরও ভোগান্তির শিকার হয়েই পদ্মা পাড়ি দিতে হচ্ছে।
সরেজমিন সোমবার দুপুর তিনটার দিকে ঘাটে গিয়ে দেখা যায়, ফেরি পারের অপেক্ষায় যানবাহনের দীঘ সারি রয়েছে।ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের তিন কিলোমিটার এলাকায় রয়েছে যাত্রীবাহি পরিবহন ও পণ্যবাহি ট্রাক। প্রতিটা যানবাহনে রয়েছে চালক ও যাত্রীরা। ফেরিতে উঠতে এসব যানবাহনকে তিন ঘন্টার বেশি সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।
দিগন্ত পরিবহনের চালক ইয়াছিন হোসেন জানায়,দুপুর সাড়ে বারোটায় ঘাটে এসেছি। তিনটার সময় জিরো পয়েন্টে পৌছায়ছি। হয়তো আর আধা ঘন্টা অপেক্ষায় থাকতে হবে।
মখলেছুর রহমান নামে এক যাত্রী জানায়,একে তো জ্যাম তার উপর বৃষ্টি। ফলে বাসের মধ্যে বসে থেকে বেশ ভোগান্তিতে রয়েছে। না পারছে দীঘ সময় বাসে বসে থাকতে,না পারছে বৃষ্টির কারণে বাস থেকে নেমে হাটতে।
আক্তার হোসেন নামে আরেক যাত্রী বলেণ, বৃষ্টির কারণে সড়কে গাড়ি নেই বললেই চলে। ভেঙ্গে ভেঙ্গে ফরিদপুর থেকে ঘাটে এসেছি।চাকরি বাঁচানোর জন্য বৈরি আবহাওয়ার মধ্যেই মানিকগঞ্জে যাচ্ছি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ শিহাব উদ্দিন জানায়, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ফলে দৌলতদিয়া ফেরি ঘাটের এ্যাপোচ সড়ক পিচ্ছিল হয়ে গেছে। যে কারণে্ এ্যাপ্রোচ সড়ক ব্যবহার করে যানবাহন গুলো ফেরিতে উঠা নামা করতে অনেক সময় লেগে যাচ্ছে। ফলে দৌলতদিয়া যাত্রীবাহি বাস ও পণ্যবাহি ট্রাকের সারি সৃষ্টি হচ্ছে । বর্তমানে এইরুটে ১৬ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net