1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্বিতীয়বার মাইগ্রেশন মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এমদাদ উল্যাহ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

দ্বিতীয়বার মাইগ্রেশন মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এমদাদ উল্যাহ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৬ বার

সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংবাদপত্র আঞ্চলিক ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মত ‘মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের তরুণ সাংবাদিক ও কলামিস্ট মোঃ এমদাদ উল্যাহ।

এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকায় ব্র্যাক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে ক্রেষ্ট, সনদপত্র ও প্রাইজ মানির চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি ও রপ্তানি ব্যুরোর মহাপরিচালক শহিদুল আলম এনডিসি, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সিনিয়র ডিরেক্টর কেএমএম মোর্শেদ, মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম হাসান।

মাইগ্রেশন মিডিয়া এ্যাওয়ার্ড প্রাপ্ত সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ এর আগে চলতি বছরের ৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতার পুরস্কার-২০২১, ১১ জুলাই পরিবার পরিকল্পনা মিডিয়া এ্যাওয়ার্ড-২০২১, ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯, গত বছরের ২৪ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিবীদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন। তিনি ২০০৫ সাল থেকে সৎ ও সাহসিকতার সাথে সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন।

সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ ১৯৮৯ সালের ৩১ ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুর রহমান। বর্তমানে তিনি আন্তর্জাতিক, জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। দ্বিতীয়বার মাইগ্রেশন মিডিয়া এ্যাওয়ার্ড অর্জন করায় সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহকে অভিনন্দন জানিয়েছে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net