1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"নতুন চাঁদের" কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাঠাগার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয়

“নতুন চাঁদের” কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পাঠাগার উদ্বোধন

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও।
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৪০ বার

ঠাকুরগাঁওয়ের রানীসংকৈলে কাদিহাট উচ্চ বিদ্যালয় মাঠে নতুন চাঁদ নামে একটি সেচ্ছাসেবি সংগঠন পাঠাগার উদ্বোধন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। পাঠাগারটি উদ্বোধন করেন রানীসংকৈল উপজেলার নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির।

শনিবার পাঠাগারটি উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন নতুন চাঁদের উপদেষ্টা, রংপুর জেলা যুগ্ম ও দায়রা জজ আবদুল মালেক।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, এখানে পাঠাগার হচ্ছে এটা শুনেই শত ব্যস্ততার মাঝেও চলে এসেছি। এটি একটি মহৎ উদ্যোগ।

নতুন চাঁদের উপদেষ্টা, রংপুর জেলা যুগ্ম ও দায়রা জজ আবদুল মালেক বলেন, এটি আমাদের প্রথম পাঠাগার। আমরা চেয়েছি ধীরে ধীরে পুরো উপজেলায় পাঠাগার স্থাপন করব। সেই সাথে ভাল মানের বই সহ সাধারন পাঠকদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। এরপরে তিনি সাধারন শিক্ষার্থীদের কাছে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।

পাঠাগার উদ্বোধন শেষে এলাকার ৮৫ জন এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

স্বারক পাওয়া এক শিক্ষার্থী বলেন, এটা আমাদের জন্য সম্মানের। সামনে আরো ভাল ফলাফল করতে উৎসাহিত করবে। আমরা এই সম্মাননা পেয়ে সবাই খুশি হয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net