1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে এতিম নিবাসীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি চেষ্টা: ভাঙারি ব্যবসায়ী আটক  জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল

নবীনগরে এতিম নিবাসীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৪১ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ইব্রাহিমপুর দায়েমী ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শিশু সদনের নিবাসীদের মাঝে শিক্ষা উপকরণ ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে ইব্রাহিমপুর সূফি আজমত উল্লাহ (রঃ) শিশুসদন প্রাঙ্গণে এ সামগ্রী বিতরণ করা হয়।

দায়েমী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, অধ‍্যক্ষ কাজী আব্দুল হান্নান, ফাউন্ডেশনের সহ-সভাপতি নোমান চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মোঃ বেলাল হোসাইন, ফাউন্ডেশনের কর্মকর্তা আতাউল্লাহ উজ্জল, ফাউন্ডেশনের কর্মকর্তাসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি এতিমখানার শতাধিক নিবাসীদের মাঝে খাতা, কলম, বডি সোপ, লন্ড্রি সোপ, টুথ পেস্ট, টুথ ব্রাশ,তেল, লিপজেল বিতরণ করেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, দায়েমী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতায়ে দায়েম সৈয়দ মাহমুদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আরবি প্রভাষক আনোয়ার হোসাইন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net