1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালী সদরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার অফিসে তালা, মাইক ও ব্যাটারি খুলে নেয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত

নোয়াখালী সদরে স্বতন্ত্র প্রার্থীর প্রচার অফিসে তালা, মাইক ও ব্যাটারি খুলে নেয়ার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৩০ বার

নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে আ.লীগ মনোনিত প্রার্থীর লোকজনের বিরুদ্ধে তালা দেয়ার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার রাতে ইউনিয়নের ডিস লাইন নামক এলাকায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর ৭-৮টি মোটরসাইকেল যোগে ১৫-২০ লোক ডিস লাইন এলাকায় আসে। এ সময় তারা হৈচৈ করতে করতে আনারস প্রতীকের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে চেয়ার ফেলে দেয় এবং অফিসে থাকা লোকজনকে জোর পূর্বক বের করে দেয়। এক পর্যায়ে হামলাকারীরা অফিসের দরজা বন্ধ করে তালা মেরে দেয়। হামলাকারীদের মোটরসাইকেল সামনে নৌকা প্রতীকের স্টিকার লাগানো ছিল।

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা পাটোয়ারী দিপু জানান, মঙ্গলবার নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীরা তার অফিসে তালা ঝুলিয়ে দেয়। এ ছাড়া বুধবার দুপুরে নৌকা প্রতীকের কর্মী ছাত্রলীগ নেতা জাহিদ, তৌহিদ ও আরমানের নেতৃত্বে ১০-১২জন সেক্রেটারির দোকান এলাকায় তার প্রচার মাইক ও ব্যাটারি খুলে নিয়ে যায়। উভয় ঘটনা তিনি রিটার্নিং কর্মকর্তা ও থানায় অবহিত করেছেন। তবে এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই।

তবে অভিযোগের কথা অস্বীকার করেছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন বাহাদুর। তিনি বলেন, তার কোনো লোক এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। আনারস প্রতীকের প্রার্থীর সঙ্গে আভ্যন্তরিণ কোন্দলের জের ধরে কেউ করেছে।

জানতে চাইলে রিটার্ণিং কর্মকর্তা ও নোয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জুলকার নাঈম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রার্থীর অভিযোগটি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুধারাম থানার ওসিকে দেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়অ হবে বলেও জানান রিটার্ণিং কর্মকর্তা।
#

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net