1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র উদ্দ্যোগে দিনাজপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র উদ্দ্যোগে দিনাজপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ বার

স্বাধীনতার ৫০ বছরপূর্তি সূর্বণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে অসহায় গরীব মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করলো বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।

৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আয়াজনে শহরের রামনগরের এনায়েতপুরে তা‘লীমুল কুরআন একাডেমী ও হেফজখানা প্রাঙ্গনে শতাধিক এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতনণ করা হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল‘র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শতাধিক এতিম শিশুর হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও জাতীয় পদকপ্রাপ্ত বিশিষ্ট শিশু সংগঠক মনিরুজ্জামান জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে বেশি বেশি করে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন,স্বপ্ন ও কর্মকান্ড শিশুদের মাঝে তুলে ধরতে হবে। তিনি বলেন, আগামী সহস্্ারব্দের প্রজন্ম যেন জাতিরপিতাকে স্মরণে রাখে এজন্য তার রাজনৈতিক এবং কর্মময় জীবনের স্মৃতিগুলো ছেলেমেয়েদের মাঝে আলোচনা করা উচিত। আমরা বঙ্গবন্ধুকে দেশের সকল উন্নয়নের কেন্দ্রবিন্দুতে তুলে রাখতে চাই।

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলার মো: জুলফিকার আলী স্বপন,তালিমুল কুরআন একাডেমী ও হিফজখানা‘র পরিচালনা কমিটির সাধারন সম্পাদক এসএম আবেদুর রহমান,যুবলীঘ জেলা কমিটির সাবেক সিনি:সহ সভাপতি মো: জাকির হোসেন,বিশিষ্ট চামড়া ব্যবসায়ী আবুল কাশেম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য মো: নুর আলম,ফারজানা শারমিন ও প্রেমচাঁদ গুপ্ত প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে তা‘লিমুল কুরআন একাডেমীর ছাত্র পবিত্র কোরআন তেলওয়াত করেন এবং দোয়া পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান।

উল্লেখ্য, আজ কাহারোল এবং বিরল উপজেলার অসহায় মানুষদের মাঝে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা‘র উদ্দ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net