1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাওলানা রুমী পথহারা মানুষের পদপ্রর্দশক -সুফি সেমিনার ও সংগীতানুষ্ঠানে বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

মাওলানা রুমী পথহারা মানুষের পদপ্রর্দশক -সুফি সেমিনার ও সংগীতানুষ্ঠানে বক্তারা

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৩০ বার

মানবতাবাদী কবি মাওলানা রুমীর কণ্ঠে অনুরণিত হয়েছে মানুষের জয়গান। তিনি সত্যিকার ইসলামি দর্শন সুফিবাদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
তার মাসনভি হয়ে উঠে মানুষের অন্ধকার রজনীর আলোকবর্তিকা; পথহারা মানুষের পথপ্রদর্শক। দুনিয়ার শৌর্যবীর্য পরিহার করে মহান আল্লাহ তাআলার প্রতি অকৃত্রিম মুহব্বতের চর্চা করেছেন মাওলানা রুমী।আধ্যাত্মবাদের প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবারেও সেই মানবতাবাদের পতাকা উড্ডীন রয়েছে।রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ দূতাবাস, টার্কি অনারারি কনসাল জেনারেল অব চিটাগাং এবং শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের আয়োজনে রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত সুফি সেমিনারে বক্তারা এ কথা বলেন।‘মুজিববর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন’ উপলক্ষে নগরেরে জাকির হোসেন সড়কের খুলশী কনভেনশন হলে (কর্ণফুলী হল) ‘রোডম্যাপ টু সাসটেইনেবল পিস: মাওলানা জালালুদ্দিন রুমির পথ’ শীর্ষক সেমিনার ও সুফি সংগীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিপাবলিক অব টার্কি’র বাংলাদেশ অ্যাম্বেসির অ্যাম্বাসেডর এইচই মোস্তফা ওসমান তুরান। সভাপতিত্ব করেন মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ্ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হজরত শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম:জি:আ)।তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির দিশারি। তাঁর অসামান্য নেতৃত্ব, দূরদর্শিতা ও সুমহান ত্যাগের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি অশেষ শ্রদ্ধা জানাই।সব শেষে তুরস্কের সাংস্কৃতিক দলের সুফি সংগীত ‘ঘূর্ণায়মান দরবেশ’ পরিবেশনা উপস্থিত সবার মনজয় করে। এরপর মাইজভাণ্ডারী মরমি গোষ্ঠীর সদস্য হান্নান হোসাইনী, আহমদ নুর আমিরী, নয়ন শীল ও সাজ্জাদ হোসাইন আরমান মাইজভাণ্ডারী গান পরিবেশন করেন। দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন চৌধূরীর ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net