1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা ও সার্বিক সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

মাগুরার শ্রীপুরে নির্বাচন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা ও সার্বিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মােঃসাইফুল্লাহ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৫১ বার

মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনয়াতনে ২১ ডিসেম্বর মঙ্গলবার ‘আচরণ বিধিমালা প্রতিপালন, আইন শৃঙ্খলা ও সার্বিক সমন্বয় সভা’ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত এ সমন্বয় সভায় জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোহাম্মাদ জহিরুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু দাউদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরামের সঞ্চালনায় এ সমন্বয় সভায় উপজেলার ৮ ইউনিয়নের সকল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য, সাধারণ সদস্য পদপ্রার্থীগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ৮৮টি কেন্দ্রে, ৪০৬টি বুথে ১,৩৮,৮১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬৯,৩৩৬ জন পুরুষ ভোটার ৬৯,৪৮১ মহিলা ভোটার রয়েছেন। এ নির্বাচনে ২৭ জন চেয়ারম্যান, ৭৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২৬৬ জন সাধারণ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে ১নং গয়েশপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে বলে জানা গেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net