1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে দুইটি বেকারীতে ৭০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

রাউজানে দুইটি বেকারীতে ৭০ হাজার টাকা জরিমানা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ বার

চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত পৃথক এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। অভিযান চলাকালে রাউজান পৌরসভার নন্দীপাড়াস্থ নুরজাহান বেকারি ও উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ নুরজাহান সুপারসপকে খাদ্যপন্যে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপন্য তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন খাদ্যপন্য রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা এবং পৌর এলাকার জানালীহাটের ঢাকা ব্রেড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে নানা দ্রব্যাদি মিশ্রিত খাবার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়। এ অভিযাণ চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net