1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ আ’লীগ ব্যাংক ও বীমা খাতকে ধ্বংস করেছে : কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী  প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পারিবারিক ব‍্যবসার রাইস মিল বিক্রি ৪২ কোটি টাকায় চন্দনাইশ শঙ্খ নদীর প্রবল স্রোতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ গাছ পড়ে ৩ ঘর বিধ্বস্ত-বিদ্যুৎ বিভাগের প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি চন্দনাইশে ৫ দিন বিরামহীন বৃষ্টির কারণে নিম্নাঞ্চল প্লাবিত বন্যার পানিতে শিশুর মৃত্যু হাটহাজারীতে নবীগঞ্জে সাবেক দুই ইউপি সদস্যের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত  ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই 

রামগড়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৪০৭ বার

পাবর্ত‍্য জেলা খাগড়াছড়ির রামগড়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসন এবং আইসিটি অধিদপ্তরের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (১২ডিসেম্বর) টাউন হলে রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক অফিসার উম্রাচিং চৌধুরীর এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগরামার রেহান উদ্দীন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন ও বক্তব্য রাখেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সহ প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন।

পরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।

সভায় রামগড় উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net