1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বেপরোয়া সিএনজি কেড়ে নিলো শিশুর প্রাণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

রামগড়ে বেপরোয়া সিএনজি কেড়ে নিলো শিশুর প্রাণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৭৬ বার

জেলার রামগড় পৌরসভায় বেপরোয়া গতির সিএনজির ধাক্কায় মো. সাইফুল ইসলাম (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (৮ডিসেম্বর) বিকেলে রামগড়ের তৈছালাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল কালাডেবা এলাকার বাসিন্দা দিনমজুর মো. আবুল বাসারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, নিহত শিশু সাইফুল তৈছালাপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। ঘুরতে যাবার কথা বলে বাড়ি থেকে রাস্তায় বের হলে জালিয়াপাড়া থেকে রামগড়গামী বেপরোয়া গতির একটি সিএনজিা তাকে ধাক্কা দিলে ছেলেটি মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net