1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ইজিবাইক চাপায় সিয়াম নামে এক শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

শরণখোলায় ইজিবাইক চাপায় সিয়াম নামে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৩ বার

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইক চাপায় সিয়াম নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ ডিসেম্বর (সোমবার) সকাল ১১টার দিকে উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের বি.ধানসাগর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশু সিয়াম একই গ্রামের কৃষক মো. মোশারফ হাওলাদারের পুত্র। এলাকাবাসী ইজিবাইকটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

নিহতের পরিবার সূত্র জানাগেছে, শিশু সিয়াম স্থানীয় কুদ্দুস আকনের বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল। বানিয়াখালী মূখী বেপরোয়া গতির একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। দ্রত শিশুটিকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে, তার বুকে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে ।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, শিশুটির মৃতদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং ইজিবাইক চালককে আটকের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net