1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেষ হলো 'বাবা আমার বাবা' নাটকের শুটিং - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

শেষ হলো ‘বাবা আমার বাবা’ নাটকের শুটিং

রেজা শাহীন:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৪৩০ বার

সম্প্রতি শুটিং শেষ হলো ‘বাবা আমার বাবা’ খণ্ড নাটকের। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গাজী আপেল মাহমুদ। প্রযোজনা করেছে ওয়াইল্ড ড্রিম মাল্টিমিডিয়া।চিত্রগ্রহণে ছিলেন তারেক বাবু। নির্বাহী প্রযোজক বাশেদ সিমন।

এতে অভিনয় করেছেন, মাসুম আজিজ, সাবিহা জামান, আহমেদ সাজু, গাজী আপেল মাহমুদ, রাজা, তারেক বাবু, আবকারিয়ান হিসান ফাবি সহ আরও অনেকে।

আভিনেতা আহমেদ সাজু বলেন, ‘গল্পটি আমার কাছে ভালো লেগেছে। এই ধরনের গল্পের খুব অভাব। পরিচালক গাজী আপেল মাহমুদের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তার পরিচালনায় আধুনিকতার ছোঁয়া আছে। গল্পে আমি একজন রিক্সা চালকের ছেলে। বাবা খুব পরিশ্রম করে লেখাপড়ার খরচ যোগান। বন্ধুমহলে আমি খুব অপমানিত হই টাকার অভাবে, গার্লফ্রেন্ড চলে যায় আমি গরীব বলে। একদিন বন্ধুদের সাথে সিনেমা দেখবো বলে টাকা চুরি করি মায়ের কাছ থেকে। হঠাৎ বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বাবার ঔষধ কেনার টাকা নাই। আমাকে নিয়ে বাবা মায়ের পরিশ্রম ও আশা-ভরসার কথা অনুধাবন করি। বাবার প্রতি আমার ভীষণ মায়া হয়। বাবাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠি। আমার ভেতরে তীব্র অপরাধ বোধ কাজ করা শুরু করে। গল্পটি মানুষ দেখলে অনেকের ভেতরে সংশোধন চলে আসবে যারা বাবা মাকে বুঝতে চায় না। যুব সমাজের জন্য এটি একটি বিশাল অনুধাবণের নাটক হবে।’

পরিচালক গাজী আপেল মাহমুদ বলেন, ‘আহমেদ সাজুর সাথে এটি আমার প্রথম কাজ। আমার আশানুরূপ সে অভিনয় করেছেন। সে একজন পরিশ্রমী অভিনেতা।সে তার চরিত্র নিয়ে ভাবেন অনেক। শেয়ার করেন সিকোয়েন্স নিয়ে। আমি তাকে নিয়ে নিয়মিত কাজ করবো। আমি নতুন প্রজন্ম নিয়ে কাজ করতে চাই।’

প্রযোজক বাশেদ সিমন বলেন, ‘গাজী আপেল মাহমুদকে দিয়ে এর আগেও নাটক বানিয়েছি তিনি ভালো নির্মাতা। আহমেদ সাজুকে দিয়ে তার জীবনের প্রথম একক হিরো হিসেবে কাজ করাই আমার ‘উড়ালপঙ্খী’ নাটকে। অসাধারণ অভিনয় করেছেন। সেই নাটকটি এই বছর ট্রাব এ্যাওয়ার্ড জিতেছে শ্রেষ্ঠ একক নাটক হিসেবে। আমি স্টার দিয়ে কাজ করাই না তবে স্টার তৈরী করতে বেশি পছন্দ করি। ‘বাবা আমার বাবা’ নাটকটি আশা করি ভালো কিছু হতে যাচ্ছে।’

নাটকটি পহেলা জানুয়ারি চ্যানেল নাইনে রাত আটটার সময় সম্প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net