1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সবুজ ক্যানভাসে দেশপ্রেমের নিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

সবুজ ক্যানভাসে দেশপ্রেমের নিদর্শন

তন্ময় আলমগীর (আনোয়ার হোসাইন), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৬৬ বার

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কৃষক রোমান আলী শাহ নিজের খামারবাড়িতে সবুজ ঘাসে ফুটিয়ে তুলেছেন জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা। আর এর ওপরেই লাল রঙে লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। তার এই সৃষ্টিশীল শিল্পকর্ম দেখতে স্থানীয়সহ আশপাশের লোকজন ছুটে আসছেন তার ‘কৃষিক্লাব’ নামের খামার বাড়িতে। মুগ্ধ হয়ে অনেকে ছবি তুলছেন।

কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের মো. জিন্নত আলীর ছেলে রোমান আলী। তিনি ২০০২ সালে সোয়া এক একর পৈতৃক জমিতে ‘কৃষিক্লাব’ নামের একটি খামারবাড়ি গড়ে তোলেন। এখানে তিনি ফল, মাছ ও ঘাস চাষ এবং গরু-ছাগল ও কবুতর লালন-পালনসহ বিভিন্ন কৃষি উপকরণ ন্যায্য মূল্যে বিক্রি করেন।

কুষক রোমান শাহ আলী তার খামারবাড়ির এক পাশে ছয় শতক জমির ওপর মহান বিজয় দিবস উপলক্ষে সবুজ ঘাসের বেষ্টনী দিয়ে তৈরি করেছেন জাতীয় স্মৃতি সৌধ, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা। এঁকেছেন কৃষিক্লাব, জাতীয় সংগীতের প্রথম দুই লাইন, কৃষি নিয়ে একটি স্লোগান আর মহান বিজয় দিবস কথাটি।

এর আগে শহীদ ও স্বাধীনতা দিবসে পালং আর লাল শাক রোপণের মাধ্যমে বাংলাদেশের মানচিত্র, প্রতীক নৌকা, শহীদ মিনার ফুটিয়ে তুলেছিলেন এই কৃষক। তার এই অনবদ্য শিল্পকর্ম দেখে মুগ্ধ দর্শনার্থীরা।

কৃষক রোমান আলী শাহ বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন দিবসগুলোতে তিনি এসব শিল্পকর্ম তৈরি করেন। আগের অন্যান্য দিবসগুলোতে শাকসবজি দিয়ে এসব শিল্পকর্ম তৈরি করলেও এবার ঘাস দিয়ে তৈরি করেছেন। শাকসবজির তৈরি করা শিল্পকর্মগুলো বৃষ্টি হলে নষ্ট হয়ে যায় বলে এবার ঘাসকে বেছে নিয়েছেন।

মহান বিজয় দিবস উপলক্ষে এবারের তৈরি করা উপকরণগুলো তৈরিতে কৃষক রোমান আলীর সময় লেগেছে আট মাস। আর নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলাই ছিল তার উদ্দেশ্য। শ্রমের মূল্যায়ন হিসেবে সরকারিভাবে স্বীকৃতিসহ পুরস্কার দাবি করেন এই কৃষক।

কুলিয়ারচর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আক্রাম হোসেন বলেন, অন্যান্য কৃষক আর রোমান আলী শাহর মধ্যে পার্থক্য হলো সাধারণ কৃষকরা শুধু অর্থনৈতিক লাভ চান আর রোমান আলী শাহ লাভের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেন। যা মানুষকে বিনোদনসহ দেশের প্রতি মমত্ববোধ তৈরি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়াত ফেরদৌসী বলেন, রোমান আলী শাহ একজন সফল ও প্রকৃত দেশপ্রেমিক কৃষক। কৃষক ফসল ফলাবে এটাই স্বাভাবিক। কিন্তু রোমান আলী শাহ প্রতি বছর প্রতিটি জাতীয় দিবসে নিজস্ব উৎপাদন দিয়ে যেভাবে বিভিন্ন জিনিস তৈরি করেন, এতে তার দেশপ্রেম ও দেশের প্রতিটি মমত্ববোধই ফুটে ওঠে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net