1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান চাপায় যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩০৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের চাপায় মো: নাছির উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাছির উদ্দিন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আবুল কাশেমের ছেলে। সে মিয়াবাজারস্থ হোটেল হাইওয়ে ইনে চাকুরি করতেন। শুক্রবার (২০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাব উদ্দীন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সাহাব উদ্দীন জানান, নাছির উদ্দিন প্রতিদিনের মত শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে নিজ কর্মস্থল মিয়াবাজারস্থ হোটেল হাইওয়ে ইনে যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় গাড়ীর জন্য অপেক্ষা করছিল। এ সময় ঢাকামুখী লেনে চট্টগ্রাম থেকে আগত দ্রুতগামী অজ্ঞাতনামা একটি কাভার্ডভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মহাসড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি সাহাব উদ্দীন আরও জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net