1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে ডাকাতি হওয়া গরু ৪৫দিন পর নারায়নগঞ্জ থেকে উদ্ধার করলো গোয়েন্দা পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

সাভারে ডাকাতি হওয়া গরু ৪৫দিন পর নারায়নগঞ্জ থেকে উদ্ধার করলো গোয়েন্দা পুলিশ

নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩৪১ বার

ঢাকা জেলার সাভারে ডাকাতি গরু প্রায় ৪৫ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করে গরুর মালিকের বাড়িতে পৌঁছে দিয়ে সোস্যাল মিডিয়ায় আলোচিত হলেন পুলিশ। এ ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সাতজনকে গ্রেফতারও করে জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ।

১১ডিসেম্বর শনিবার দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক কামাল হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন,হালিম মিয়া ওরফে জুয়েল (২৮), দেলোয়ার হোসেন (৩৫), মোসলেউদ্দিন (৫২),হুমায়ন কবির (৩৪), সুমন মুন্সী (২০), আলী হোসেন (৫৬) ও সবুজ মিয়া (৩৩)।

পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর ভোরে হেমায়েতপুরের ঝাউচর এলাকায় আশরাফুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিলো। অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সাতটি গরু নিয়ে যায় ডাকাতদল।

এ ঘটনায় সাভার মডেল থানায় বাড়ীর মালিক দোলনচাঁপা মামলা দায়ের করলে ছায়া তদন্তে নামে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। তদন্তের এক পর্যায়ে ডাকাতদলের অবস্থান শনাক্ত করে রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে ছয়টি গরুও উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net