ঢাকা   ০৪:৫২:৪১ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৪৮৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আঞ্চলিক সংগঠন কিশোরগঞ্জ জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৯জানুয়ারি) সন্ধ্যায় সাবেক সভাপতি সজিব বণিক এবং সাধারণ সম্পাদক এম সাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে ২০১৬-১৭ বর্ষের ইনফরমেশন টেকনোলজি এন্ড কমিউনিকেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী কাজল হোসাইনকে সভাপতি এবং একই বর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান হৃদয় কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এতে সহ-সভাপতির দায়িত্বে আছেন লোকপ্রশাসন ১১তম ব্যাচের আফজাল হোসেন, নৃবিজ্ঞান ১১ তম বর্ষের শিক্ষার্থী জয় সরকার, আইন বিভাগের ১১ তম বর্ষের ইউসুফ হক, লোক প্রশাসন বিভাগের ১১ তম বর্ষের জুবায়ের আহমেদ, অর্থনীতি ১১ তম বর্ষের জাহাঙ্গীর আলম।

এছাড়া কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন প্রত্নতত্ত্ব ১২তম ব্যাচের শিক্ষার্থী ইকরাম হোসেন, একই বিভাগের ওয়াকিল আহমেদ, গণিত ১২তম ব্যাচের মোহাম্মদ আব্দাল, লোক প্রশাসন বিভাগের ১১ তম ব্যাচের আবু সালেক।

উল্লেখ্য, আগামী ১০দিনের ভেতর পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ কমিটি আগামী একবছর দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি